যমুনা লাইফ এর বীমা দাবি পরিশোধ ১৪.৫ লাখ টাকা

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

যমুনা লাইফ এর বীমা দাবি পরিশোধ সাড়ে ১৪ লাখ টাকা

বিশেষ প্রতিনিধিঃ যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর বীমার মেয়াদ পৃর্তিতে গ্রাহককে ১৪ লাখ ৪৯ হাজার ১২৮ টাকার মেয়াদোত্তর চেক হস্তান্তর করা হয়। আজ ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বীমা গ্রাহক মোঃ মতিউর রহমান ভূঁইয়ার বীমার মেয়াদ পুর্তিতে এই চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অত্র কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান, মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডল (চলতি দায়িত্ব), সিনিয়র ডিএমডি মো. ফরিদুল আলম, প্রধান বিপনন কর্মকর্তা মো. শামছুদ্দিন, ডিএমডি খায়রুল মোমিন কাজল, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মোজাম্মেল হক সরমান, গ্রুপ বীমা প্রধান মোহাম্মদ হারুন, অডিট বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ আলম মিয়া, দাবি বিভাগের প্রধান সজীব কুমার ভৌমিক সহ কোম্পানির অন্যান্য বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।