যশোরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪

যশোরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের যশোর অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে যশোরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের নিজস্ব ভবন মিলনায়তনে এ ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও জেলা সমন্বয়কারী সৈয়দ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার আল-বারাকা ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক,

এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, ইসলামী ডিপিএস প্রকল্পের সিনিয়র জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মিজানুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শরিফুল ইসলাম, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আরিফুর রহমান বিপ্লব ও আল বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের আবেদুর রহমান বাবু প্রমুখ।

আলোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।