জেনিথ ইসলামী লাইফ এর ব্যবসা উন্নয়ন সভা কক্সবাজারে অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ এর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর কক্সবাজার সেলস অফিসে আজ শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ইং ব্যবসা উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেড অব মেট্রো জনাব মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার জনাব জসিম উদ্দিন। সভার সভাপতিত্ব করেন কক্সবাজার সেলস অফিসের ইনচার্জ ও ডেপুটি প্রজেক্ট হেড জনাব ছাবেকুন্নাহার। সভায় কক্সবাজার সেলস অফিসের বাছাইকৃত ৬০ জন Branch Manager, Unit Manager Financial Associate ও সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: