কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

খবর বিজ্ঞপ্তিঃ দেশের কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকাস্থ সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আজ ২৫ জানুয়ারি ২০২৪ (শনিবার) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কোম্পানীর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, কোম্পানীর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

ছবিতে প্রধান অতিথি সহ সকলকে বক্তব্যরত অবস্থায় দেখা যাচ্ছে।