এনআরবি ইসলামিক লাইফের ২৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পরিচালনা পর্ষদের ২৭তম সভা বুধবার (২৯ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব শহীদ-ই-শিরিন শারমিন এবং পরিচালকদের মধ্যে জনাব আফতাব আহমেদ, জনাব ফারিয়া মোস্তাফিজ অর্নিশা, জনাব বিএম ইউসুফ আলী, জনাব মোস্তফা হেলাল কবির, জনাব জামাল উদ্দিন, জনাব ফৌজিয়া ইয়াসমীন ও জনাব মোঃ নুরুল আজিম রিফাত।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব মোঃ আবু হাসান এবং কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ সালাহউদ্দীন।

সভায় পরিচালনা পর্ষদ কোম্পানির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, ব্যবসার পরিধি সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় বিভিন্ন কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।

সভা শেষে কোম্পানির সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পরিচালনা পর্ষদের সদস্যরা সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও সেবার মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।