এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে এনআরবি ইসলামি লাইফের কর্পোরেট চুক্তি স্বাক্ষর। প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪ নিজস্ব প্রতিবেদকঃ এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে এনআরবি ইসলামি লাইফের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরকালে এনআরবি ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম ও সাভার জোনাল অফিস ইনচার্জ মো. আমিনুল ইসলাম শাপলা এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. আনোয়ারুল কাদের নাজিম (পিএইচডি), এক্সিকিউটিভ অফিসার (কর্পোরেট) মো. হাজিবুল বাহার জুয়েল ও চারু চাকমা। জানুয়ারি, ২০২৪ থেকে এনআরবি ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সকল কর্মী-কর্মকর্তা, গ্রাহক ও তাদের পরিবারবর্গ সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্পেশাল ডিসকাউন্ট রেটে চিকিৎসা সুবিধা নিতে পারবে। SHARES অর্থ নিউজ বিষয়: