জেনিথ ইসলামী লাইফের সাথে স্মার্ট ইজিহেলথ-এর কর্পোরেট চুক্তি সম্পন্ন প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪ খবর বিজ্ঞপ্তিঃ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে স্মার্ট ইজিহেলথ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার “স্মার্ট ইজিহেলথ” এর হেড অফিস ১২৮৬/৩ বেগম রোকেয়া স্বরণী মিরপুরে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ লাইফ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান এবং স্মার্ট ইজিহেলথ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্মার্ট ইজিহেলথ এর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জিসান, পরিচালক প্রশাসন ও প্রধান বিপনন কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল আনোয়ার। হেড অব ট্রেনিং বদিউজ্জামান সেলিম। জেনিথ লাইফ-এর এস ভি পি মোহাম্মদ শাহাদাৎ হোসেন, এস ভি পি মোহাম্মদ নিজাম উদ্দিন , ভিপি মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত চুক্তির আওতায় স্মার্ট ইজিহেলথ বাংলাদেশ লিমিটেড এখন থেকে জেনিথ লাইফ এর ইন্সুরেন্স সেবা গ্রাহক পর্যায়ে বিক্রি করতে পারবেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: