জেনিথ ইসলামী লাইফ এর অডিট কমিটির সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪ জেনিথ ইসলামী লাইফ এর অডিট কমিটির সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ ৩০ নভেম্বর-২০২৪ শনিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর অডিট কমিটির ২৫তম সভা কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অডিট কমিটির মাননীয় চেয়ারম্যান ও নিরপেক্ষ পরিচালক জনাব বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ। আরো উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্যাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জনাব মোঃ ছায়েদুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মানসুদ আলম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান, কোম্পানি সেক্রেটারি জনাব আবদুর রহমান এবং সিএফও জনাব ফারুক আহমেদ। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: