জেনিথ ইসলামী লাইফ টাঙ্গাইলে ভূয়াপুরে অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ আজ ১৬ মার্চ ২০২৫ রবিবার টাঙ্গাইলের ভূঞাপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনর নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান আব্দুল হান্নান মিলন। আরো উপস্থিত ছিলেন আশরাফ আলী তালুকদার এবং মোঃ আব্দুল হাকিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিএম (উঃ) মোঃ শামীম হোসাইন। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: