জেনিথ লাইফ ইন্সুরেন্সের যশোরে মৃত্যুদাবির চেক প্রদান প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৪ বিশেষ প্রতিনিধিঃ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক মরহুমা হালিমা খাতুনের মৃত্যুদাবির ৫১ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ মে) যশোর সার্ভিস সেন্টারে গ্রাহকের স্বামী ও নমিনী জয়নাল আবেদীনের নিকট চেকটি হস্তান্তর করা হয়। মাত্র ৩ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়ে এই গ্রাহক মৃত্যুবরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (উন্নয়ন) মো. গোলাম মোস্তফা। সভার সভাপতিত্ব করেন মহা-ব্যবস্থাপক (উন্নয়ন) মো. মনিরুজ্জামান। সভায় প্রায় অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা শেষে সফল উন্নয়ন কর্মকর্তাগণের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: