বীমা দাবির ৪৮ লাখ টাকা পরিশোধ করলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ে বীমা দাবি বাবদ ৪৮ লক্ষ টাকা পরিশোধ করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে সংশ্লিষ্ট গ্রাহকদের নমিনীর হাতে বীমা দাবির চেক তুলে দেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান (এফএলএমআই)। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক/কোম্পানীর প্রতিনিধি ও আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট গ্রাহকের নমিনীগণ দ্রুত সময়ের মধ্যে বীমা দাবি পরিশোধের চেক গ্রহণ করে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: