রূপালী লাইফের চট্রগ্রাম অঞ্চলের এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলে কর্মরত এজেন্টদের অংশগ্রহণে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। দক্ষ বীমা কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান একাডেমি অব লার্নিং-এর ট্রেইনার জামিল উদ্দিন মিন্টু এবং রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর ট্রেইনার জনাব খালিদ সাইফুল্লাহ বকসি। এছাড়াও উক্ত প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: