বেস্ট লাইফ এর বার্ষিক সম্মেলন ২০২৪ এবং ব্যবসায়িক পরিকল্পনা সভা ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন ২০২৪ এবং ব্যবসায়িক পরিকল্পনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে প্রায় চার শতাধিক উন্নয়ন কর্মকর্তার উপস্থিতিতে উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মাদ নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, পিএসসি, (অব:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মাননীয় চেয়ারম্যান সাঈদ আহমেদ।
বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পরিচালক মিসেস নাসরিন আহমেদ এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জামিরুল ইসলাম। এছাড়াও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুমনা পারভীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোশাররফ হোসেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দিন, জনাব শাহাদাত হোসাইন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব হাবিবুর রহমান আরিফ সহ কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কোম্পানির নাম বেস্ট লাইফ ইন্স্যুরেন্স রাখার কারণ উল্লেখ করে বলেন যে তারা স্বপ্ন দেখেন যে, দেশে এই কোম্পানিটি এক সময় গ্রাহক সেবা এবং ব্যবসার দিক থেকে বেস্ট পজিশনে যাবে ইনশাআল্লাহ ।

তিনি উল্লেখ করেন যে বেস্ট লাইফের চেয়ারম্যান হিসেবে তার স্বপ্ন হলো একজন গ্রাহক মৃত্যুবরণ করলে জানাযার অনুষ্ঠানে যেন মৃত্যু দাবির চেক প্রদান করা যায়। সেটি কোন প্রক্রিয়ায় করা যায়, সেজন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পথ বের করার জন্য নির্দেশনা প্রদান করে। তিনি বলেন গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রথম বর্ষ প্রিমিয়ামের পাশাপাশি নবায়ন প্রিমিয়ামের দিকেও তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন কোম্পানির শুরুর লগ্ন থেকেই গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাসময়ে এসবি এবং ম্যাচিউরিটির চেক প্রদান করছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স।
যথাসময়ে বীমা দাবী পরিশোধের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করে দেশের সাধারণ মানুষের মাঝে বীমা বিষয়ে আস্থার সংকট দূর করতে বেস্ট লাইফের প্রতিটি কর্মী, কর্মকর্তাকে ভূমিকা রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।