এনআরবি ইসলামিক লাইফ এর ৪র্থ বর্ষে পদার্পণে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৪:১৬ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৪ নিজস্ব প্রতিনিধঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রতিষ্ঠার ৩য় বছর অতিক্রম করে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: শাহ জামাল হাওলাদারের সভাপতিতে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, কনসালটেন্ট, জনাব হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ), এছাড়াও প্রধান কার্যালয়ে কর্মরত সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তাগণ, বিভাগীয় প্রধানগণসহ বিভিন্ন পদে কর্মরত কর্মী-কর্মকর্তাগণ। বিগত ৩ বছরের পথ চলায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর অর্জন: * দেশীয় সকল জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে অনুমোদনের ১ম, ২য় ও ৩য় বছরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জন * বীমা দাবি উত্থাপনের ২৪ ঘন্টা থেকে ৭ দিনের মধ্যে শতভাগ দাবি পরিশোধ * ওভারসিজ ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান SHARES অন্যান্য বিষয়: