চার্টার্ড লাইফের সাথে পাহোলিওথিন হাসপাতালের সাথে কর্পোরেট চুক্তি সম্পাদন

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্টার্ড লাইফ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম জিয়াউল হক, এফএলএমআই এবং পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ড-এর ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার মি. জ মিন উ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ড-এর ইন্টারন্যাশনাল মার্কেটিং এর ডিভিশনাল ম্যানেজার পাসিনি পাতানাসিরি এবং চার্টার্ড লাইফ-এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ মনজুর আহাম্মদ ও ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এডিসি এস.এম সাঈদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত চুক্তির আওতায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর গ্রাহকগণ পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ড থেকে বিশেষ ছাড় সুবিধা ভোগ করবে।