সোনালী লাইফের আগস্ট মাসের নির্বাহী সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬ সংবাদ প্রতিনিধিঃ সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে ২০২৬ সালের আগস্ট মাসের মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলাম। এছাড়া সভায় অংশগ্রহণ করেন প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. মঞ্জুর মোর্শেদ, প্রধান বিনিয়োগ কর্মকর্তা (সিআইও) হাসিব রেজা, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মহিউদ্দিন ফারুকী, শেখ মো. বদিউজ্জামান রিপন, মো. আবদুল্লাহিল কাফী, মো. গোলাম মোস্তফা, সৈয়দ মো. আজিম, মো. তামজিদুল আলম ও মো. আনোয়ার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম কিবরিয়া, মো. আশরাফুল ইসলাম, সত্যজিৎ দাশ গুপ্ত, অনুপম দাস, আরফিন বাদল রনি, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, আবু শাহাদাত দুলাল এবং এমদাদুল হক সাহিল। এ ছাড়া কোম্পানির বিভিন্ন বিভাগের এজিএম, ডিজিএম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় কোম্পানির সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আগস্ট মাসের কর্মপরিকল্পনা, সেবার মানোন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: