সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মটর বীমায় দুর্নীতি

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

বেসরকারি খাতের নন-লাইফ ইন্স্যুরেন্স সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির একটি মটর বীমায় প্রিমিয়াম আদায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কোম্পানিটি আইডিআরএ’র নিদের্শনার তোয়াক্কা না করে প্রিমিয়াম আদায়ে ডিজিটাল মানি রিসিটের পরিবর্তে নিষিদ্ধ ম্যানুয়াল মানিরিসিট ব্যবহার করছে।
জানা গেছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি ২৩-০৫-২০২৬ তারিখে কোম্পানির পল্টন শাখা অফিস থেকে অমি স্টীল এন্ড কাররুগেশন লিমিটেডের মালিকানাধীন একটি গাড়ি, রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো- ঘ- ১৯-১৭৮৭, মডেল টয়োটা জীপ -২০২৩, সিসি-২৬৯৩, এর একটি মটর বীমার পলিসি ইস্যু করে। বীমার মেয়াদকাল ২১ মে-২০২৬ থেকে ২০ মে- ২০২৭। ২৩-০৫-২০২৬ তারিখেই পল্টন অফিস থেকে পার্টিকে প্রিমিয়ামের টাকা আদায়ের একটি ম্যনুয়াল মানিরিসিট এবং একটি মটর বীমার সার্টিফিকেট দেয়া হয়। সার্টিফিকেট নম্বর- ৩৭২০০৮। তাং ২৩ মে, ২০২৬।

বীমাটির ভ্যাটসহ মোট প্রিমিয়াম ২,৩৬,৭১২.০০ টাকা। বীমাটির প্রকৃত প্রিমিয়াম ২,০৫,৮৩৬ টাকা এবং এর বিপরিতে ভ্যাট ৩০ হাজার ৮৭৬ টাকা। মোট আদায়যোগ্য টাকার পরিমান ২,৩৬,৭১২.০০ টাকা। ্ইস্যুকারি অফিস পল্টন। মানিরিসিট নম্বর পিটিবি-২০২৬-০৮৯। এই টাকা ব্যাংক চ্যানেলে চেকের মাধ্যমে পরিশোধ করা হয় ( চেক নং- ৫৪৩৫৮৮২) ।
মানিরিসিটে একটি কিউআরকোড দেখানো হয়েছে, এটি যাচাই করে এর সত্যতা পাওয়অ যায়নি। এটির সাথে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র তথ্য ভান্ডারের সংযুক্তি নেই। এ কারনে এই বীমাটির কোন তথ্যই আইডিআরএ’র সাথে সংযুক্ত হয় নাই। এটি আইনের চোখে গর্হিত অপরাধ। পাশাপাশি প্রিমিয়ামের এই টাকা কোম্পানিটির মূল হিসাবেও জমা হয় নাই। এ ধরনের বীমার প্রিমিয়ামের পুরো টাকাটাই কোম্পানির ম্যানেজমেন্টের আত্মসাৎ করার সুযোগ রয়েছে। প্রিমিয়ামের ভ্যাট আদায় করা হলেও ভ্যাটের টাকা সরকারের কোষাগারে জমা করা হয় নাই। এতে এই ব্যবসায়ে সরকার ভ্যাট থেকে বঞ্চিত হয়েছে।

জানা গেছে, নন-লাইফ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর-কোডযুক্ত ই-রিসিট বাধ্যতামূলক করা হয়েছে। আইডিআরএ প্রবর্তিত ইউনিফায়েড মেসেজিং প্ল্যাটফর্ম ইউএমপি নীতিমালা অনুযায়ী, সকল নন-লাইফ বীমা কোম্পানিকে প্রিমিয়াম আদায়ের বিপরীতে হাতে লেখা বা ছাপানো ম্যানুয়াল মানি রিসিট বন্ধ করে কিউআর-কোড যুক্ত ডিজিটাল ই-রিসিট প্রদান করতে হবে। ৫০০০ (পাঁচ হাজার) টাকার বেশি হলে প্রিমিয়াম ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে হবে। নন-লাইফ পলিসি বা কভার নোট ইস্যু এবং প্রিমিয়াম জমার সাথে সাথে গ্রাহকের মোবাইল নম্বরে আইডিআরএ-এর ইউএমপি প্ল্যাটফর্ম থেকে স্বয়ংক্রিয় নিশ্চিতকরণ এসএমএস যাবে। গ্রাহক আইডিআরএ পলিসিহোল্ডার পোর্টাল অথবা আইডিআরএ ইউএমপি পোর্টাল-এ লগইন করে তার নন-লাইফ পলিসির সর্বশেষ অবস্থা জানতে পারবে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সে এই মটর বীমাটিতে প্রিমিয়াম আদায়ে ডিজিটাল মানিরিসিট ব্যবহার না করায় আইডিআরএ’র নির্দেশনা লংঘিত হয়েছে। এতে সরকার ভ্যাট থেকে বঞ্চিত হয়েছে। অপরদিকে এতে কোম্পানির আর্থিক ভিত দুবল হবে। এ কারনে শেয়ার হোল্ডাররাও আর্থিক দিকে দিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা গেছে, বিগত দিনে এক শ্রেণীর নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানুয়াল মানিরিসিট ব্যবহার করে সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা করে। নন-লাইফ মটর বীমায় ম্যানুয়্যাল মানিরিসিট ব্যবহার করে ভ্যাট ফাঁকি দেয়া হয়। বিষয়টি বীমা কর্তৃপক্ষের নজরে আসার পর মটর বীমার প্রিমিয়াম আদায়ের ক্ষেত্রে প্রচলিত ম্যানুয়াল মানিরিসিট এর পরিবের্তে ডিজিটাল মানিরিসিট (কিউআর কোড সংযুক্ত) ব্যবহার করার নিদের্শনা দিয়ে সার্কুলার জারি করা হয়। ম্যানুয়াল মানিরিসিটটি আইডিআরএ’র সাথে সংযুক্ত না থাকায় আদায়কৃত প্রিমিয়ামের টাকার বিপরিতে সরকারের ভ্যাট ফাঁকি দেয়া ধরার কোন সুযোগ থাকে না। অপর দিকে ডিজিটাল কিউআর কোড সংযুক্ত মানিরিসিট করার সঙ্গে সঙ্গে বীমাটি আইডিআরএ’র সেন্ট্রাল তথ্য ভান্ডারের সাথে যুক্ত হয়ে যায়। বর্তমান বীমা আইনে নন-লাইফ মটর বীমায় ম্যানুয়্যাল মানিরিসিট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিউআর কোড সংযুক্ত মানিরিসিট ব্যবহার করা এখন বাধ্যতামূলক।
জানা গেছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিসহ কিছু নন-লাইফ ইন্স্যুরেন্স এখনো আইডিাঅরএ’র নির্দেশনা লংঘন করে মটর বীমায় ডিজিটাল মানিরিসিট ব্যবহার না করে ম্যানুয়াল মানিরিসিট ব্যবহার করছে। এ ধরনের ব্যবসা করায় একদিকে সরকার ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে অপর দিকে বীমা কোম্পানিটির আর্থিক ভিতও দুর্বল হচ্ছে। কারন এ ধরনের ব্যবসার টাকা কোম্পানির মূল হিসাবে জমা হয় না। এতে কোম্পানির শেয়ারহোল্ডারগন সঠিক হারে মুনাফা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। কোম্পানিটির সাম্প্রতিক একটি মটর বীমা ব্যবসায়ে প্রিমিয়াম আদায়ে দেয়া ম্যানুয়াল মানিরিসিট বিশ্লেষন করে আর্থিক অনিয়মের এই তথ্য পাওয়া গেছে।

কোম্পানির এমডির বক্তব্য –
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নাকিবুর রহমান খান এই মটর বীমাটিতে ম্যানুয়াল মানিরিসিট ব্যবহার করা সম্পর্কে অর্থবিজকে বলেন, এই মটর বীমাটি তার কোম্পানি ইস্যু করে নাই। তিনি বলেন, এ ধরনের মানিরিসিট দেয়ার প্রশ্নই আসে না। তাকে মানিরিসিট এবং সার্টিফিকেট দেখালে বলেন এটি অন্য কেউ ইস্যু করতে পারে। এ সময় তিনি এক মাস আগে করা তার কোম্পানির একটি মটর বীমার মানিরিসিট ও সার্টিফিকেট দেখান। এই মানিরিসিট ও সার্টিফিকেটটি ইস্যু করা হয় ২৮.০৪-২০২৬ তারিখে। এটিও পল্টন শাকা অফিস থেকে ইস্যু করা হয়। এই মটর বীমা নিয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। এটির সার্টিফিকেট নম্বর- ৩৭৯৬৬৭, তাং ২৮ এপ্রিল ২০২৬। দুটি এক বীমা নয়।
আমরা জানতে আসছি, ২৩ মে, ২০২৬ তারিখে করা মটর বীমাটির বিষয়ে যেখানে অনিয়ম পাওয়া গেছে। এটির সার্টিফিকেট নম্বর ৩৭২০০৮, তারিখ-২৩-০৫-২০২৬। কোম্পানির মানিরিসিটে প্রিমিয়াম আদায় করা হয়েছে।