অপরিশোধিত বীমা দাবি নিষ্পত্তিতে IDRA চেয়ারম্যানের উদ্যোগ অব্যাহত

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ধরে অপরিশোধিত থাকা বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে পলিসিধারীদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ চেয়ারম্যানের উদ্যোগে পলিসিধারীদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের লক্ষ্যে এ কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার  দ্বিতীয় দফায় অপরিশোধিত বীমা দাবি পরিশোধ করা হবে। সংশ্লিষ্ট পলিসিধারীদের দীর্ঘদিনের পাওনা নিষ্পত্তির মাধ্যমে বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইডিআরএ সূত্রে জানা যায়, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা, বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং গ্রাহকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাটির কার্যক্রম অব্যাহত থাকবে।

আইডিআরএর পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। বীমা খাতে আস্থা, শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে অপরিশোধিত দাবি নিষ্পত্তির পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রমও অব্যাহত রাখা হবে।