চার্টার্ড লাইফ-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৪ নিজস্ব প্রতিবেদকঃ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর মধ্যে একটি গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে চার্টার্ড লাইফ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম জিয়াউল হক, এফএলএমআই এবং নিটার-এর পরিচালক জনাব অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নিটার-এর আহবায়ক, ইন্স্যুরেন্স কমিটি জনাবা যারিন তাসনিম তামান্না, সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ মমিন শিকদার এবং চার্টার্ড লাইফ এর হেড অব কর্পোরেট বিজনেস জনাব রাজন চন্দ্র সাহা ও হেড অব কর্পোরেট অপরেশনস জনাব মোঃ কামরুল আহছান মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত চুক্তির আওতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দদের গ্রুপ স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। SHARES অর্থ নিউজ বিষয়: