জেনিথ ইসলামী লাইফ এর ১ লক্ষ ৭০ হাজার টাকা মৃত্যুদাবী পরিশোধ প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৩ হাজার টাকার ১ টি মাসিক কিস্তি জমা দিয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর গ্রাহকের নমিনী পেলেন ১ লক্ষ ৭০ হাজার টাকা। আজ ২৬ জানুয়ারী-২০২৫ রবিবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বীমা গ্রাহক মরহুম বাচ্চু শেখ এর মৃত্যুদাবীর চেক তার মেয়ে ও পলিসির নমিনী জনাব ফারজানা আক্তারের নিকট হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উঃ) জনাব মোঃ নাছির উদ্দিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এএমডি (উঃ) জনাব মোঃ ইউসুফ জামাল। সভার সভাপতিত্ব করেন ডিএমডি (উঃ) জনাব মোঃ বাবু বেপারী। সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: