ময়মনসিংহে পপুলার লাইফ এর বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ অঞ্চলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি শনিবার [১৮ জুলাই] বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি এর ব‍্যবস্থাপনা পরিচালক ও সিইও,বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ।

আরো উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।