মাত্র ৭ দিনে ৫টি বীমা দাবি নিষ্পত্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬ লাখ ৩২ হাজার টাকার চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হসপিটালাইজেশন ইন্স্যুরেন্স (HI) এবং ক্রিটিক্যাল ইলনেস কেয়ার (CIC)-এর আওতায় পাঁচটি বীমা দাবির বিপরীতে মোট ৬ লাখ ৩২ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। মাত্র সাত দিনের মধ্যে দ্রুততম সময়ে এসব বীমা দাবি নিষ্পত্তি করায় কোম্পানিটির সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বুধবার  (৪ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এম. শরিফুল করিমের হাতে চেক তুলে দেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মোঃ আনোয়ার হোসেন সরকার এবং কুমিল্লা অফিসের ইনচার্জ মো. আমিনুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য স্বাস্থ্য বীমার আওতায় ক্রিটিক্যাল ইলনেস কেয়ারের (CIC) তিনটি এবং হসপিটালাইজেশন ইন্স্যুরেন্সের (HI) দুটি দাবি নিষ্পত্তি করা হয়েছে। পাঁচটি দাবির বিপরীতে মোট ৬ লাখ ৩২ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক গ্রহণকালে উপাচার্য প্রফেসর ড. এম. এম. শরিফুল করিম মাত্র সাত দিনের মধ্যে দ্রুততার সঙ্গে বীমা দাবির অর্থ পরিশোধ করায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি কোম্পানিটির সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের দ্রুত ও আন্তরিক সেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এস এম নুরুজ্জামান বলেন, “আমরা শতভাগ ইআরপি (ERP) পোর্টালের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি নিষ্পত্তি করে থাকি।”

তিনি বলেন, গ্রাহকদের আস্থা অর্জন এবং প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বীমা দাবির দ্রুত নিষ্পত্তি ও স্বচ্ছ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের পাশে থাকাই কোম্পানির অন্যতম লক্ষ্য।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় বীমা দাবির অর্থ দ্রুত পরিশোধের এ উদ্যোগ সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক গ্রুপ বীমার ক্ষেত্রে দ্রুত দাবি নিষ্পত্তি ও প্রযুক্তিনির্ভর সেবার গুরুত্বও অনুষ্ঠানে উঠে আসে।