মাদক বিরোধী কর্মকাণ্ডে প্রথম পুরস্কার অর্জন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদনঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বৈদেশিক কুটনৈতিকগণ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রম এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২৬ জুন ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও র‌্যালিতে সফল কর্মসূচীর জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসিকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।