সন্ধানী লাইফ এর “প্রশিক্ষণ এবং ব্যবসা সমাপনী সম্মেলন—২০২৪” অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

সন্ধানী লাইফ এর “প্রশিক্ষণ এবং ব্যবসা সমাপনী সম্মেলন—২০২৪” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ আজ ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়াম এর জয়তুন রেস্টুরেন্টে দিনব্যাপী সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক আয়োজিত “প্রশিক্ষণ এবং ব্যবসা সমাপনী সম্মেলন—২০২৪” (ঢাকা, মুন্সিগঞ্জ এবং ময়মনসিংহ জোন) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

জেনারেল ম্যানেজার খোকন কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।

ঢাকা, মুন্সিগঞ্জ এবং ময়মনসিংহ জোনের প্রায় দুই শতাধিক কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ ও ব্যবসা সমাপনী সম্মেলনে ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন এমডি ফকরুদ্দীন আসিফ।ড়