সোনালী লাইফের মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ খবর বিজ্ঞপ্তিঃ আজ ০৬ জানুয়ারি ২০২৫ (সোমবার) সোনালী লাইফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ ইং সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা। সারাদেশ হতে আগত সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহনে উক্ত সভায় উপস্থিত ছিলেন, সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক; জনাব এস এম মহিউদ্দিন ফারুকী, জনাব মোঃ তামজিদুল আলম, জনাব মোঃ আবদুল্লাহিল কাফী, জনাব মোঃ গোলাম মোস্তফা, জনাব শেখ মোঃ বদিউজ্জামান রিপন, জনাব মোঃ আনোয়ার হোসেন, জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক; মোঃ আবদুল হান্নান, জনাব সৈয়দ মোঃ আজিম, জনাব মোঃ আশরাফুল ইসলাম এবং সোনালী লাইফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় জানুয়ারী মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্য অর্জন বিষয়ে আলোকপাত করা হয়। SHARES অর্থ নিউজ বিষয়: