পাবনায় ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ করল পপুলার লাইফ

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: পাবনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) পাবনা জেলায় কোম্পানির নিজস্ব ভবনের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার (তিন কোটি আঠারো লাখ তেইশ হাজার) টাকার বীমা দাবির চেক গ্রাহক ও সংশ্লিষ্ট সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী। এ সময় কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি বীমা খাতের উন্নয়ন, গ্রাহকসেবা, বীমার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি এবং প্রতিশ্রুত বীমা দাবি যথাসময়ে পরিশোধের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

পাবনায় একসঙ্গে বিপুল অঙ্কের বীমা দাবির চেক বিতরণের এ আয়োজন গ্রাহকদের আর্থিক নিরাপত্তা এবং বীমা সেবার প্রতি আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।