মধুমতি ব্যাংকের নতুন ডিএমডি মো. এহতেশাম রহমান প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬ নিজস্ব প্রতিনিধিঃ মধুমতি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন ব্যাংকার মো. এহতেশাম রহমান। ব্যাংকিং খাতে তাঁর রয়েছে ২৩ বছরের বেশি অভিজ্ঞতা। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে ঋণঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সিংসহ গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। মধুমতি ব্যাংকে যোগদানের আগে মো. এহতেশাম রহমান ইস্টার্ন ব্যাংক পিএলসির করপোরেট ব্যাংকিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ ইউনিট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি প্রাইম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে নিজের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেন। শিক্ষাজীবনে মো. এহতেশাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি লাভ করেন। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা ও করপোরেট ব্যাংকিংয়ে দক্ষতার সমন্বয়ে নতুন দায়িত্বে তিনি মধুমতি ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণ, ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: