যমুনা লাইফ এর ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত। প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪ নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ০৫ ফেব্রুয়ারী ২০২৪ রোজ সোমবার যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সমগ্র বাংলাদেশ হতে আগত সংগঠন প্রধান ও অফিস ইনচার্জদের নিয়ে ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা-২০২৪ সভার আয়োজন করা হয়। মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান বদরুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় ছাবেদ উর রহমান। ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন চীফ মার্কেটিং অফিসার মোঃ শামছুদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও ভিপি জনাব মাহবুব এ খোদা। আরো উপস্থিত ছিলেন কোম্পানির সিএফও জনাব মোজাম্মেল হোসেন সারমান, উপব্যবস্হাপনা পরিচালক জনাব লায়ন শফিকুর রহমান, জনাব খায়রুল মমিন কাজল, জনাব গৌর চন্দ্র ঘোষ , জনাব জাহিদ আলী, জনাব হোসাইন আহমদ, জনাব সুজিত কুমার দাস, জনাব আবু বক্কর সোহেল, জনাব জাহিদ উদ্দিন , জনাব বজলুল করিম, প্রকল্প পরিচালক জনাব খাজা আব্দুল আওয়াজ প্রিন্স, জনাব বাহাউদ্দীন বাহার,জনাব হুমায়ুন গাজী, উপ প্রকল্প পরিচালক জনাব নুরুন্নবী সোহেল প্রমুখ। কোম্পানির মাননীয় সিইও জনাব কামরুল হাসান খন্দকার তার বক্তব্যে সারা বাংলাদেশ থেকে আগত সকল কর্মী ও কর্মকর্তাদের ২০২৩ সালে ভালো বিজনেস করার জন্য সকল কে অভিনন্দিত করেন ও বলেন এ অর্জনের জন্য সকলে কোম্পানির প্রতি আন্তরিক ছিল জন্য সম্ভব হয়েছে, সাথে ২০২৪ সালে আরো ভালো করার জন্য বিভিন্নভাবে দিকনির্দেশনা দেন ও বার্ষিক টার্গেট নির্ধারণ করে সকল কে আরো আন্তরিকতার সঙ্গে তা পরনের জন্য বিভিন্ন ইনসেন্টিভ ঘোষণা প্রদান করেন। কোম্পানির মাননীয় চেয়ারম্যান তার বক্তব্যে সকল কর্মী ও কর্মকর্তাদের বলেন সকলের সহোযোগিতায় এগিয়ে যাচ্ছে যমুনা লাইফ এবং খুব শীঘ্রই কোম্পানিকে আইপিও তে নেয়া হবে বলে ঘোষনা দেন। SHARES অর্থ নিউজ বিষয়: