মারা গেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যানের মা প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৯২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২০ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযার উদ্দেশ্যে সকাল থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পানি ছিটানোসহ চলছে নানা প্রস্তুতি। রোববার আছরের নামাজ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষ তাকে পটিয়া পৌরসভার এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানা গেছে, গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতির পূর্বেই এস আলম পরিবারের সব সদস্য দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে অবস্থান করছে বলে জানা যায়। যার ফলে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ পরিবারের কোনো সদস্যই মরহুমার নামাজে জানাযা ও শেষ বিদায়ে উপস্থিত থাকছেন না। SHARES আইন আদালত বিষয়: